ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সীমান্তে উত্তেজনা: ভারতের হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাইলো পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিনিধির নাম :

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রণয় ভার্মা।

ভারতের হাইকমিশনার বলেন, অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে কথা হয়েছে। সীমান্তে বেড়া দেয়ার বিষয়ে আমাদের দুই দেশের মধ্যে একধরনের বোঝাপড়া আছে। দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিজিবি-বিএসএফ) মধ্যেও কথাবার্তা হয়। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা।

এর আগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিএসএফকে বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এরপর বিজিবির সাথে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হয়ে বেড়ার প্রতিবাদ করে। অপরপাশে ভারতীয় নাগরিকরাও বিএসএফের পক্ষ নিয়ে সীমান্তে উপস্থিত হয়। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়।

এছাড়া ভারতের মালদার শুকদেবপুর সীমান্তে (চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত) বিএসএফ দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এছাড়া বাঙ্কার নির্মাণও করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এনিয়ে যখন উত্তেজনা চরমে তখনই দেশটির হাইকমিশনারকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১৯ বার পঠিত হয়েছে