ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

সুন্দরবনে তিন মাস বন্ধ থাকবে পর্যটন

প্রতিনিধির নাম :

সুন্দরবনে অাগামী বছরের জুন থেকে আগস্ট এই তিন মাস পর্যটন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ সিদ্ধান্তে পযর্টনখাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।

সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা দেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বৃহত্তম অভয়ারণ্য। তবে, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এসব উদ্ভিদ এবং প্রাণীকূল সঙ্কটের মধ্যে রয়েছে।

এছাড়াও পর্যটকদের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। আর পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই বেশি পছন্দ করে।

তাই বন্যপ্রাণীর প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট সুন্দরবনের ৫২ শতাংশ এলাকায় পর্যটক নিষিদ্ধ করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
১৯ বার পঠিত হয়েছে