ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সেল্টার কাছে হোঁচট খেলো রিয়াল

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: সান্তিয়াগো বের্নাবেউয়ে গত রোববার রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল তারা। আর ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রিয়ালকে হারাতে পারল সেল্টা।

বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। ম্যাচের ২৪তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। প্রথমার্ধের বাকি সময়ে দুই-একটা শট করে রিয়াল, তবে সেল্টার গোলকিপারের কল্যাণে বেঁচে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সফরকারী সেল্টা।

৫৩তম মিনিটে গোল করে সেল্টাকে এগিয়ে দেন উইলিয়ট সুইডবার্গ। ৬৪তম মিনিটে আরেকটি ধাক্কা খায় রিয়াল। দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। ম্যাচের বাকি সময়ে বেশকিছু আক্রমণ করে স্বাগতিক রিয়াল। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিলিয়তকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আলভারো ক্যারেরাস। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কয়েক সেকেন্ড পর লাল কার্ড দেখেন এই ডিফেন্ডার। আর পরের মিনিটেই ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে সেল্টা। ইয়াগো আসপাসের পাস বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান সেই সুইডবার্গ। লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
৯ বার পঠিত হয়েছে