ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

সৈয়দ আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রতিনিধির নাম :

জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদানের কথা চিরকাল স্মরণ করবে। রাষ্ট্রপতি হামিদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থতার কারণে তিনি গতকাল শপথ নিতে পারেননি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
৪ বার পঠিত হয়েছে