ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত

প্রতিনিধির নাম :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তার নাম তাহমিনা আক্তার শিউলি (৪০)। শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি গজারিয়ার রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।

এলাকাবাসী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা দিয়ে শনিবার দুপুরে রাস্তা পার হচ্ছিলেন স্কুল শিক্ষিকা শিউলি। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো -১১-৭৪৬১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ মদনপুর এলাকা থেকে ঘাতক ট্রাক ও চালক জাহিদুল ইসলামকে আটক করে।

নিহত তাহমিনা আক্তার শিউলি সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের খুলিয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে এবং বসুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের স্ত্রী।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ওই ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
১৮ বার পঠিত হয়েছে