ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

সোনার অলংকারও আমদানি করা যাবে

প্রতিনিধির নাম :
শুধু সোনার বার নয়, অলংকারও আমদানি করা যাবে। ‘স্বর্ণ নীতিমালা ২০১৮’-এর খসড়ায় এ সংযোজন এনে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে বাণিজ্যিকভাবে সোনা আমদানির পথ সুগম করতে গত ৩ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮’-এর খসড়া অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সোনা আমদানির পাশাপাশি রপ্তানির বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানা যায়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দেশে সোনার মান যাচাই করার উপযুক্ত কোনো প্রতিষ্ঠান নেই। এ ধরনের একটি প্রতিষ্ঠান গঠনের নির্দেশনা থাকবে নীতিমালায়। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে সোনা আমদানির ক্ষেত্রে এর দামের ন্যূনতম ৫ শতাংশ অর্থ জামানত রাখার কথা বলা থাকছে ওই নীতিমালায়।
এদিকে গত সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সোনা আমদানি ও রপ্তানিতে কী পরিমাণ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ যুক্তিযুক্ত হবে তা নির্ধারণে বাণিজ্যসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
এতদিন দেশে বাণিজ্যিকভাবে সোনা আমদানি না হওয়ায় ভ্যাটের বিষয়টি নিয়ে তেমন কোনো কাজ হয়নি। ওই কমিটি দেশের বাজারে থাকা সোনায় কী পরিমাণ অর্থ ভ্যাট হিসেবে আদায় করা যায়, সে বিষয়ও সুপারিশ করবে।
কমিটি ব্যাগেজ রুলের বিষয়েও মতামত দেবে। সবকিছু বিশ্লেষণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে কমিটি অর্থমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন দাখিল করবে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
৩৩ বার পঠিত হয়েছে