1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্ত্রীর যে ছবি পোষ্ট করে তোপের মুখে হরভাজন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

স্বামীর দীর্ঘায়ু কামনায় ‘করবা চৌথ’ ব্রত করেছিলেন হরভজন সিংয়ের স্ত্রী গীতা বসরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্ত্রীর একটি ছবি পোস্ট করে ব্রত পালনের তথ্যটি জানান হরভজন নিজেই। স্ত্রীর ওই ছবিটি পোস্ট করে কট্টরপন্থী শিখদের তোপের মুখে পড়েন ভারতের এই ডানহাতি অফ স্পিনার।

টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই স্ত্রীর ছবি পোস্ট করেন হরভজন। যেখানে হরভজন পত্নী গীতা বসরাকে করবা চৌথের ব্রত পালন করতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখেন, ‘অনেকক্ষণ উপবাস করেছ। এবার খাওয়া-দাওয়া কর, মজা কর।’ ছবিটি দেখামাত্র গর্জে ওঠেন শিখ সম্প্রদায়ের অনুসারীরা। হরভজন ও তার স্ত্রীকে বিদ্রূপ করতে শুরু করেন তারা।

শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, একটি শিখ পরিবার কেন হিন্দু ধর্মের নিয়মকানুন পালন করেছে? একজন তো রীতিমত ধর্ম ও ধর্মের বিধি-বিধান সম্পর্কে জ্ঞান বাড়ানোর পরামর্শ পর্যন্ত দিয়েছেন হরভজনকে। ভারতীয় স্পিনারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘শিখ ধর্ম সম্পর্কে আপনার জানা উচিত। আমাদের ধর্মে উপবাস, ব্রতর কোনো স্থান নেই। এসবকে অন্ধবিশ্বাস বলে মনে করা হয়।’

তবে মুখ বন্ধ করে বিদ্রূপ সহ্য করার পাত্র নন হরভজন। সমালোচনাকারীদের পাল্টা জবাব দিতে ছাড়েননি তিনিও।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews