ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

স্বাধীনতা পদক পাচ্ছেন আসাদুজ্জামান নূর ও শাইখ সিরাজ

প্রতিনিধির নাম :

এ বছর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক দেয়া হচ্ছে ১৬জন বিশিষ্ট ব্যক্তিকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে ভূষিত করা হয়। এ বছর সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও কৃষি সাংবাদিকতায় শাইখ সিরাজকে স্বাধীনতা পদক দেয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। কৃষি সাংবাদিকতার জন্য শাইখ সিরাজ ১৯৯৫ সালে একুশে পদক লাভ করেছিলেন। চলতি বছর স্বাধীনতা পদকের জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে দশজনই মরণোত্তর এ পুরস্কার পাচ্ছেন।
আগামী ২৫শে মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক প্রদান করবেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবছর স্বাধীনতা পদক পাচ্ছেন সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, বঙ্গবন্ধুর সহচর সাবেক সাংসদ শংকর গোবিন্দ চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ এম আব্দুর রহিম, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ভূপতি ভূষণ চৌধুরীও (মানিক চৌধুরী), শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল হক, কাজী জাকির হাসান, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম, সাবেক কূটনীতিক আমজাদুল হক। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী, সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায় ড. মো. আব্দুল মজিদ স্বাধীনতা পদক পাচ্ছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
২২ বার পঠিত হয়েছে