ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ দুই ভলিবল তারকা নিহত

প্রতিনিধির নাম :

যুক্তরাষ্ট্রের মিসৌরি শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিজেদের ১২ বছর বয়সী দুই কন্যা সন্তানসহ দুই সাবেক ভলিবল তারকা খেলোয়াড় নিহত হয়েছেন। উল্টোদিক থেকে আসা এক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে প্রাণ হারিয়েছেন তারা। পুলিশের ধারণা, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এলিজাহ।

নিহতরা হলেন- ক্যারি আরটন ম্যাকাও, ক্যাসি ম্যাকাও এবং লেসলি ড্রুরি প্রাথার ও রায়ান প্রাথার। তাদের প্রাণ কেড়ে নেয়া ফোর্ড এফ-২৫০ গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী এলিজাহ হেন্ডারসন। গত শুক্রবার সকালে নিজস্ব মিনিভ্যানে করে কানসাসে একটি ভলিবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন ক্যারি-লেসলিরা। স্থানীয় সময় বেলা পৌনে এগারোটার দিকে সেইন্ট চার্লস কাউন্টির কাছাকাছি পৌঁছতে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সরাসরি ধাক্কা দেয় মিনিভ্যানটিকে। সঙ্গে সঙ্গে দুমড়েমুচড়ে যায় গাড়ি দুইটি।

প্রতক্ষ্যদর্শী স্টেফানি হাটগের জানান, ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে তিনি রাস্তার অন্যপাশ থেকে দৌড়ে আসেন এবং দেখার চেষ্টা করেন ভেতরে থাকা মানুষদের কী অবস্থা। তাৎক্ষণিক চেষ্টায় একজনকে গাড়ির ভেতর থেকে বের করে আনতে পেরেছিলেন তিনি। আমি সঙ্গে সঙ্গে ওদিকে ছুটে যাই। একজন মা কিংবা অভিভাবক কিংবা মানুষ হিসেবে, তখনের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছিলাম। প্রথমেই গাড়িটা চেক করলাম। ভেতরে থাকা দুজনই জানায় তারা ঠিক আছে। পরে ভ্যানের কাছে গেলে চালক জানায় তার শ্বাসপ্রশ্বাস ঠিক আছে তবে পা ভেঙে দিয়েছে।’

দুমড়েমুচড়ে যাওয়া মিনিভ্যানের ভেতরে তাকাতেই স্টেফানি বুঝতে পারেন সামনে বসা দুইজন অভিভাবক আর বেঁচে নেই। তখন আরেকজন ব্যক্তির সহায়তায় ভ্যানের ভেতর থেকে এক বাচ্চাকে বের করে আনেন এবং সিপিআরের মাধ্যমে প্রায় ১২ মিনিট ধরে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর আসে উদ্ধারকারী দল।

এক বাচ্চাকে বাঁচাতে পারলেও, ভেতরে থাকা আরেক বাচ্চাকে বাঁচাতে পারেননি স্টেফানিরা। আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সহায়তায় মিনিভ্যানটির জানালার কাঁচ ভেঙেও ১২ বছর বয়সী সে মেয়েকে বাঁচানো যায়নি। মিনিভ্যানের চারজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
১৮ বার পঠিত হয়েছে