1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ বিমানবন্দরে ড্রোন হামলার পর ইথিওপিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো সুদান ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প : ইউএসজিএস

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে প্রায় ৯৫ লক্ষ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ, জিরা এবং কাঠ জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি বাসস’কে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া চা-বাগান নামক এলাকায় আজ ভোর ৬টায় অভিযানে অংশ নেয়। একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটিকে থামানো হয়।

পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, পাথরের নিচে লুকানো অবস্থায় বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ এবং জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই সমস্ত অবৈধ জিরা ও ওষুধগুলোর কোন বৈধ কাগজপত্র না থাকায় এগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এছাড়াও পৃথক আরেকটি নিয়মিত অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বিওপি’র টহলদল কর্তৃক হরিণখোলা নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩১,৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ, জিরা, ও কাঠ যথাযথ নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাষ্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চোরাচালানী ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews