ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

হযে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে : হাসনাত আব্দুল্লা

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক:  যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (৯ মে) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস তিনি এমন হুঁশিয়ারি দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।

এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশ থেকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে আসছিল এনসিপিসহ বিভিন্ন দল ও সংগঠন। এরপর বিকেলে সেখানে সমাবেশ আয়োজন করে এনসিপি। সেই সমাবেশ থেকে শাহবাগ অবরোধের এই ঘোষণা দেয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
১৭ বার পঠিত হয়েছে