1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. support_ffd6d3@www.jibonnews24.com : support_ffd6d3 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

হাটহাজারীতে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
হাটহাজারীতে ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের অভিযোগ ওঠেছে তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে রহিমা প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে আগে থেকে উৎ পেতে থাকা তিন বখাটে যুবক আজম (২৩), মাসুম (২৯) ও মনা (২২) তার মুখে কাপড় পেচিয়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।
পরে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর বখাটেরা ধর্ষিতাকে ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করে লাশ গুম করার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ।
ভুক্তভোগীর পরিবার জানায়, বখাটেদের ভয়ে ওই কিশোরীকে চিকিৎসার জন্যও ঘর থেকে বের করতে পারেনি। তবে শনিবার সন্ধ্যার দিকে ধর্ষণের শিকার ওই কিশোরীর শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে পরিবারের লোকজন বখাটেদের চোঁখ ফাকি দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
ধর্ষণের শিকার ওই কিশোরীর ভাই বলেন, ঘটনার পর থেকে বখাটেদের হুমকির কারণে আমরা গৃহবন্দি হয়ে পড়ি। যার কারণে আমার বোনকে সঠিক সময়ে চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি। শনিবার সন্ধ্যার দিকে তাদের চোঁখ ফাকি দিয়ে অনেক কষ্টে আমার বোনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েস যাই। তবে অবস্থা গুরুতর হওয়ায় দারিত্বরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। বর্তমানে আমার বোন চমেক এর দ্বিতীয় তলায় চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত হাটহাজারী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান ধর্ষণের শিকার কিশোরীর ভাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মো. সালাউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে ইত্তেফাককে জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, ঘটনার খবর জানলেও এখনও মামলা হয়নি। মামলা হলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews