ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

হালান্ডের জোড়া গোলে সিটির দাপুটে জয়

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: নতুন মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির কাছে ধরাশায়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার রাতে ইতিহাদ স্টেডিয়ামে তাদের ৩-০ গোলে হারিয়েছে স্কাই ব্লুজরা। ম্যাচে জোড়া গোল করেছেন আরলিং হালান্ড। অপর গোলটি করেছেন ফিল ফোডেন।

এই জয়ে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানসিটি। অন্যদিকে ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে চতুর্দশ স্থানে। এদিন ম্যাচের ১৮ মিনিটেই লিড নেয় ম্যানসিটি। এ সময় ফ্রি কিক থেকে জেরেমি ডোকুরে বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান ফোডেন। বিরতির পর ৫৩ মিনিটে হালান্ড বাম পায়ের শটে গোল করে ব্যবধান বাড়ান। তাকেও গোলে অ্যাসিস্ট করেন ডোকু। ৬৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ম্যানসিটিকে ৩-০ গোলে এগিয়ে নেন হালান্ড।

এ সময় পাল্টা আক্রমণে উঠে বার্নার্ডো সিলভা বল বাড়িয়ে দেন হালান্ডকে। তিনি বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়িয়ে দেন। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
২৬ বার পঠিত হয়েছে