ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

হালি দরে পেঁয়াজ বেচাকেনা

প্রতিনিধির নাম :

ডিম, কমলা, কলার মতো আরও কত কিছুই না বিক্রি হয় হালি দরে। কিন্তু এভাবে পেঁয়াজ বেচাকেনার খবর আগে কেউ শুনেছে কি না কে জানে। তবে এখন শুনতে হচ্ছে। দাম বাড়তে বাড়তে পেঁয়াজ এমন জায়গায় পৌঁছে গেছে যে স্বল্প আয়ের মানুষের আর উপায় কী!

লক্ষ্মীপুরের কোথাও কোথাও পেঁয়াজ বিক্রি হচ্ছে হালি দরে। এক হালি ২০ টাকা। ১৫০ টাকার কেজি হিসাবে কেনার সামর্থ্য যাঁদের নেই, তাঁরাই কিনছেন হালিতে। লক্ষ্মীপুরে গতকাল শনিবার ১৫০ টাকা দরেই বিক্রি হয়েছে পেঁয়াজ।

রায়পুরের চা-দোকানি মো. রফিক উল্যা বলেন, ‘আগে এক-দুই কেজি পেঁয়াজ কিনতাম। আজ কিনেছি এক হালি পেঁয়াজ। আগে কেজি কিনতাম ২০ থেকে ২৫ টাকায়। এখন হালি কিনছি ২০ টাকায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হালি হিসাবে ছাড়া পেঁয়াজ কেনার উপায় নেই।’ লক্ষ্মীপুর সদরের ইউএনও শফিকুর রিদোয়ান আরমান বলেন, বেশি দামে বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে