ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

হাসপাতালে সিঙ্গাপুরের ডাক্তাররা, বসছেন বোর্ড মিটিংয়ে

প্রতিনিধির নাম :

সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দল আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছেন।

এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যের প্রতিনিধি দল রোববার রাতে ঢাকায় পৌঁছে। রাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে তারা বিএসএমএমইউতে যান।

জানা গেছে, সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে আজ সকাল সাড়ে ১০টায় বোর্ড মিটিংয়ে বসছেন বাংলাদেশের চিকিৎসকরা। এরপর চিকিৎসার পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে। সিঙ্গাপুরের এ প্রতিনিধি দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সহকারী ও দুজন নার্স রয়েছেন।

রোববার (৩ মার্চ) ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টায় ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।

রোববার দুপুরে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান বলেন, ‘ওনার (ওবায়দুল কাদের) তিনটি নালীতেই ব্লক ছিল। যেটা ক্রিটিক্যাল ছিল, এলইডি বলে। এলইডিতে ৯৯ শতাংশ… যেটার জন্য ওনার এই সমস্যা হয়েছে, আমরা শুধু সেটিকে সারাই করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। সবগুলোই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে আরও বিপদ ঘটবে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
৫ বার পঠিত হয়েছে