1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

‘হিটলার অভিবাদন’ দেখানোয় দুজনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

জার্মানির কেমনিজ শহরে গত আগস্টে নব্য নাৎসিদের দাঙ্গা-হাঙ্গামা ও বিক্ষোভ মিছিল থেকে ‘হিটলার অভিবাদন’ দেখানোর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড হয়েছে।

সপ্তাহ দুয়েক আগে কেমনিজ শহরে এএফডি (জার্মানির জন্য বিকল্প দল), পেগিডা (পশ্চিমের ইসলামিকরণের বিরুদ্ধে দেশপ্রেমিক ইউরোপীয় জনগণের আন্দোলন) ও প্রো-কেমনিজ নামের তিনটি সংগঠনের বর্ণবিদ্বেষী আগ্রাসী বিক্ষোভ থেকে ‘হিটলার অভিবাদন’ প্রদর্শন করা হয়।

২৫ আগস্ট শহরের কেন্দ্রের নগর মেলাতে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ৩৫ বছর বয়স্ক এক জার্মানের মৃত্যুর ঘটনায় উগ্রবাদী দলগুলো শোক মিছিল করবে বললেও পরে তারা সহিংস হয়ে ওঠে।

নব্য নাৎসিদের সহিংস মিছিল থেকে ‘হিটলার অভিবাদন’ দেখানোর দায়ে কেমনিজের জেলা আদালত দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে গত দুই দিনে দুজনকে সাজা দেন।

কেমনিজের আদালত বলেছেন, এর আগে কয়েকবার দণ্ডিত ৩৩ ও ৩৪ বছর বয়স্ক দুই ব্যক্তিকে আট মাস ও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জার্মানিতে শাসনতান্ত্রিক আইন অনুযায়ী হিটলারের নাৎসি দলের সব ধরনের প্রকাশনা, পতাকা, প্রতীক ও অভিবাদন নিষিদ্ধ।

গতকাল শনিবার কেমনিজ শহরের একটি অনুষ্ঠানে নিজেদের স্বঘোষিত রক্ষী (বুরগারভের) পরিচয় দিয়ে উপস্থিত অভিবাসীদের পরিচয়পত্র পরীক্ষা করতে চায় একদল লোক। এ সময় পুলিশ অনুষ্ঠানস্থলে এসে বুরগারভের দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

কেমনিজ শহরে দুই সপ্তাহ আগে নব্য নাৎসিদের সহিংস ঘটনার জের ধরে এখনো জার্মানির পার্লামেন্টে উত্তপ্ত আলোচনা চলছে।

কেমনিজ শহরে নব্য নাৎসিদের বিক্ষোভ চলাকালে সাংবাদিক, ভিন্নমতের বিক্ষোভকারী ও বিদেশিদের ধাওয়ার মতো আচরণ নিয়ে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছিলেন, এমন ঘটনা জার্মানিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, এক সাক্ষাৎকারে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান হান্স গ্রিহগ মাসেন ভিডিও দেখে নব্য নাৎসিদের হাঙ্গামাকে অন্যদের প্রতি বিদ্বেষ ও ধাওয়ার বিষয়গুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এমন বক্তব্যের জেরে বিভিন্ন মহল থেকে হান্সের পদত্যাগের দাবি উঠেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews