ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

হোটেলের কক্ষে ইতালীয় ফুটবলারের লাশ

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ফুটবল বিশ্বে নেমেছে শোকের ছায়া। হঠাৎ করেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ইতালির জাতীয় দলের ডিফেন্ডার ও ইতালীয় ক্লাব ফিওরেন্তিনার অধিনায়ক দাভিদ আস্তোরি। রবিবার সকালে হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হয় ৩১ বছর বয়সী এই ফুটবলারের মৃতদেহ।

ফিওরেন্তিনা ক্লাব ও ইতালীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে,‘হঠাৎ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁদের অধিনায়ক দাভিদ আস্তোরির। সকালে হোটেলের বন্ধ একটি রুম থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ভেঙে পড়েছেন ক্লাব কোচ সহ পুরো দল।’

ইতালীয় সংবাদমাধ্যম বলা হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু হয়েছে এই ফুটবলারের। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টই প্রমাণ করবে মৃত্যুর আসল কারণ।

২০১০ সালে আইভোরি কোস্টের বিরুদ্ধে এবং ২০১১ তে ইউক্রেনের বিরুদ্ধে ইতালির জাতীয় দলে খেলেছেন এই তারকা। ইতালির জার্সিতে ১৪ বার মাঠে নেমেছিলেন এই তারকা। ২০১৩ কনফেডারেশন কাপে উরুগুয়ের বিপক্ষে করেন আন্তর্জাতিক গোল। ২০১৫ সালে ফিওরেন্তিনায় যোগ দেন তিনি। এছাড়া ২০০৮ সালে ক্যাগিলারিতে যোগ দেবার পর ওই ক্লাবের হয়ে ক্যারিয়ারের বেশি ম্যাচ খেলেন তিনি।

ইতালিয়ান লিগে সেরিয়াতে এখন দশম স্থানে আছে আস্তোরির দল। ক্লাবের পরবর্তী ম্যাচ হবার কথা ছিল উদিনেসেকের বিপক্ষে। কিন্তু আস্তোরির আকস্মিক মৃত্যুর জন্য ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার সকালে অধিনায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ক্লাব সতীর্থরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
২৪ বার পঠিত হয়েছে