ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের Logo জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

১০ দিনের মধ্যে বিদ্যুতের দাম না কমালে আইনি ব্যবস্থা : ক্যাব

প্রতিনিধির নাম :

বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাতিল ও মূল্য কমানোর দাবি জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)। আগামী ৮-১০দিনের মধ্যে বিদ্যুতের দাম না কমানো হলে আইনি প্রক্রিয়ায় যাবে বলেও ঘোষণা দেয় ক্যাব। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানানো হয়।
এ সময় ক্যাবের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুতের দাম বৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক। বিদ্যুতের গণশুনানিতে মূল্য কমানোর প্রস্তাব নাকচ করা হয়েছে। ফলে গণশুনানি অকার্যকর ও প্রহসনে পরিণত হয়েছে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাব সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, আমরা গণশুনানিতে প্রমাণ করে দিয়েছি, বিদ্যুতের দাম বাড়ানো নয়, কমানো সম্ভব। দাম বাড়ানোর কারণে প্রমাণ হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিরপেক্ষ নয়।
ভুলনীতি ও দুর্নীতির কারণে এ অযৌক্তিক ব্যয়বৃদ্ধির পুরোটাই বহন করেন ভোক্তা। উৎপাদন ও বিতরণে কৃত্রিম ঘাটতি দেখিয়ে বিদ্যুতের এ মূল্যবৃদ্ধিতে সর্বস্তরের জনগণের আপত্তি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
১৭ বার পঠিত হয়েছে