ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল Logo বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক Logo চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

১০ বলে ৮ উইকেট, অস্ট্রেলীয় বোলারের কীর্তি!

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ডেস্ক: অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেটে কত কিছুই না হয়। কত কিছু বলতে কীর্তির কথাই বলা হচ্ছে। এই তো সেদিন দক্ষিণ অস্ট্রেলিয়ার ‘বি’ গ্রেড ক্রিকেটে ওয়েস্ট অগাস্টা ক্লাবের হয়ে ৩৫ ওভারের ম্যাচে একজন ৩০৭ রান করলেন। জশ ডানসটান নামের সেই ক্রিকেটারের ৩০৭ রানের ইনিংসটি এসেছে ৪০ ছক্কায়। এই কীর্তির রেশ কেটে যেতে না যেতেই ভিক্টোরিয়ার তৃতীয় গ্রেডের ক্রিকেটে ইয়োলোয়ার্ন নর্থের বোলার নিক গুডেন পরপর ৫ বলে ৫ উইকেট তুলে নিয়েছেন। ৫ বলে ৫ উইকেট তুলে নেওয়ায় গুডেন এটিকে দাবি করছেন ট্রিপল হ্যাটট্রিক হিসেবে।

৫ বলে ৫ উইকেট তুলে নিয়েই গুডেন থেমে যাননি। তিনি ১০ বলের মধ্যে নিয়েছেন ৮ উইকেট। ম্যাচ শেষে তাঁর পরিসংখ্যান ছিল ৮/১৭। মোটাসোটা দেখতে এই গুডেন কিন্তু আহামরি কোনো বোলিং করে এই কীর্তি গড়েননি। বরং তাঁর করা প্রথম দুটি বল ছিল ওয়াইড। ডানহাতি এই মিডিয়াম পেসার ৮ উইকেটের ৬টিই নিয়েছেন ব্যাটসম্যানকে বোল্ড করে। বাকি ২টি এলবিডবৃলু।

কীভাবে এমন বোলিং করতে পারলেন গুডেন? তিনি অবশ্য সব কৃতিত্ব দিয়েছেন গ্রাউন্ডসম্যানকেই, ‘আমি বোলিং করার জন্য সবুজ একটি উইকেট পেয়েছিলাম। ঠিক জায়গায় বল ফেলেই আমি সাফল্য পেয়েছি। খুব যে গতিতে বল করেছি, এটা আমি বলব না।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
৫ বার পঠিত হয়েছে