1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ নেত্রকোণায় ভারতীয় ২১ বস্তা জিরাসহ ১ ব্যক্তি আটক ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে : তথ্যমন্ত্রী ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলোর পথে যাত্রা: ছায়াবীথি জামে মসজিদে বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত

১৮ দিন চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন নুরুল হক নুর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হওয়ার পর টানা ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হাসপাতাল ছেড়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা উন্নত বলে বিবেচনা করলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ বহু নেতাকর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় নুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং তার নাক ফেটে যায়। পরে দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও রাতেই চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালে পৌঁছানোর পর জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সারারাত তার নিবিড় চিকিৎসা চলে। পরদিন সকালে তিনি চেতনা ফিরে পান। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নুরকে পুরাতন ভবনের চতুর্থ তলার আইসিইউতে রাখা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews