ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার

১৯ বছরের যে ফুটবলারের পেছনে ছুটছে ৪০ ক্লাব!

প্রতিনিধির নাম :

মাত্র ১৯ বছর বয়স তার। কিন্তু এরই মধ্যে বিশ্ব ফুটবলে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। শুধু জনপ্রিয় নয়, তাকে দলে নেওয়ার জন্য রীতিমতো লড়াই চলছে ৪০টি ক্লাবের মধ্যে।

এই বছরই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে সবার নজর কেড়েছেন সালজবুর্গের তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ড। গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচে আটটি গোল করেছেন তিনি।
লিভারপুলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে নেমেছিলেন এই ১৯ বছরের তারকা। আর সেদিন নাকি মাঠে ৪০টি ক্লাবের স্কাউট উপস্থিত ছিলেন। বলাবাহুল্য সবার নজরই ছিল তার উপর। ওই ম্যাচে অবশ্য হরল্যান্ড গোল করতে পারেননি।

ছয় ফুট চার ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার শারীরিক ক্ষমতা, স্কিল ও বল দখলের টেকনিক দেখার মতো। ডি-বক্সের মধ্যে বল পেয়ে গেলে ৯০ শতাংশ ক্ষেত্রে তিনি গোল করে দিতে পারেন।

স্ট্রাইকারদের মতো তিনি অবশ্য আপাত স্বার্থপর নন। গোল যেমন করেন, তেমন গোল করানোর দক্ষতাও রয়েছে তার। ম্যানচেস্টার ইউনাইটেড, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ম্যানর সিটি, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুলের মতো ক্লাবগুলি নাকি এবার তাকে দলে নেওয়ার জন্য ছুটছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে