ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ Logo মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার : আইনমন্ত্রী Logo মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল Logo প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী Logo ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন ডেসকাটে Logo সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত Logo নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু Logo বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর

২২ ক্যারেটের স্বর্ণের দাম কত

প্রতিনিধির নাম :

অর্থনীতি ডেস্ক:   চার দফা কমানোর পর এবার দাম বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাফে ভরিপ্রতি বেড়ে গেছে ৮ হাজার ৯০০ টাকা। এর মধ্য দিয়ে দেশের বাজারে আবারও ২ লাখ টাকা পার করেছে স্বর্ণের দাম।   বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি  (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে (যা ২৯ অক্টোবর ছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, আগেরদিন ২৮ অক্টোবর ১০ হাজার ৪৭৪ টাকা কমে ২ লাখের নিচে নেমেছিল স্বর্ণের দাম)। এ ছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা (২৯ অক্টোবর ছিল ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা), ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা (২৯ অক্টোবর ছিল ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা) ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৬ টাকা (২৯ অক্টোবর ছিল ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা) নির্ধারণ করেছে বাজুস।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
৯ বার পঠিত হয়েছে