ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

৪৭৬ রানে অলআউট বাংলাদেশ

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক : মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ। মুশফিক ৯৯ ও লিটন ৪৭ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ব্যাটার তিনি। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০৬ রানে আউট হন মুশফিক। তার ২১৪ বলের ইনিংসে ৫টি চার ছিল। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন জুটি ১০৮ রান তুলেন।

দলীয় ৩১০ রানে মুশফিক ফেরার পর মেহেদি হাসান মিরাজের সাথে ১২৩ রান যোগ করেন লিটন।  এই জুটিতেই টেস্টে পঞ্চম শতকের দেখা পান তিনি। ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রানে আউট হন লিটন। মিরাজ করেন ৪৭ রান।

লোয়ার অর্ডারে তাইজুল ইসলাম ৪, হাসান মুরাদ ১১, খালেদ আহমেদ ৮ ও এবাদত হোসেন অপরাজিত ১৮ রান করেন।

এছাড়া বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮, মোমিনুল হক ৬৩, সাদমান ইসলাম ৩৫ ও মাহমুদুল হাসান জয় রান করেন।

বল হাতে আয়ারল্যান্ড স্পিনার এন্ডি ম্যাকব্রিন ১০৯ রানে ৬ উইকেট নেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৬ বার পঠিত হয়েছে