ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

৪৮ দল নিয়ে কাতার বিশ্বকাপ!

প্রতিনিধির নাম :

রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই কাতারে ২০২২ সালের বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল। কখনো সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল, আবার কখনো শোনা যাচ্ছিল কাতার থেকে হচ্ছে না ৪৮ দলের বিশ্বকাপ। আগের বিশ্বকাপগুলোতে ৩২ দলের হলেও এই আসরে ৪৮ দলের অংশগ্রহণ দেখা যেতে পারে- গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভায় এমনই এক ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সাক্ষাৎকারে তিনি বলেন, যদি এটা সম্ভব হয় তাহলে অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা এ বিষয়ে কাতারের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। এছাড়া অন্যান্য দেশের ফুটবল সংস্থার সঙ্গেও কথা বলছি। আশা করছি এবারই এটা হতে পারে। যদি না হয় এর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। কারণ আমরা চাই সব সময় ফুটবলে নতুন কিছু আনতে।

এদিকে ৪৮ দলের অংশগ্রহণের বিষয়ে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান আহসান আল তাহওয়াদি বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। বিশ্বকাপ বাছাই পর্বের আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবো। যদিও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
৮ বার পঠিত হয়েছে