ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

৪ লাখ রুপির চকলেট বক্স

প্রতিনিধির নাম :

ভারতের বাজারে এখন বিশ্বের অন্যতম দামি চকলেট এবার মিলছে। তবে এই চকলেটের দাম কিন্তু চমকে ওঠার মতো, এক কেজি ওজনের প্রতিটি বাক্সের দাম ‘মাত্র’ ৪ লাখ ৩০ হাজার রুপি! গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চকলেটটির বিপণন শুরু হয়েছে।

ভারতের নামী কোম্পানি আইটিসির লাক্সারি চকলেট ফ্যাবেল ব্র্যান্ড নতুন এই চকলেট নিয়ে এসেছে। এটি বিশ্বের অন্যতম দামি চকলেট। জানা গেছে, চকলেটটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বিলাসী এই চকলেটের নাম ‘ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রা অর্ডিনেয়র’।

বাজারজাতকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এই চকলেটের ওপর ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী সোনা। আরও ব্যবহৃত হয়েছে জাফরান ও হোয়াইট ট্রাফেল। এটি এমনভাবে মোড়কজাত করা হয়েছে যে দেখতে মুকুটের মতো লাগে। মোড়কও সাড়ে ৫ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে