ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

৬ সন্তানের জননীকে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম :

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নে এক ৬ সন্তানের জননীকে গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে শয়নকক্ষে খুন হয়েছেন গোলাপী বেগম (৪৮) নামের সেই নারী। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়নের চিউনী খাল পাড়ার মো. শাহজাহানের স্ত্রী।

মো. শাহজাহান বলেন, রাতে আমার ছোট মেয়ে আছিয়া বেগম (৪) ও বড় ছেলে মো. জসিমের মেয়ে আমেনা আক্তার (৩) আমার স্ত্রীর সাথে ঘুমিয়েছিল। যে দা দিয়ে আমার স্ত্রীকে জবাই করা হয়েছে সে দা’টি আমার ঘরের। লাশের পাশে দা পড়ে ছিল। এই সংসারে আমার ২ ছেলে ও ৪ মেয়ে। আমি গত কয়েকদিন যাবৎ আমার ছোট স্ত্রী জাহানারা বেগমের (৪৫) সাথে ছিলাম। গতরাতেও সেখানে ঘুমিয়েছি। ভোরে বড় ছেলে মো. জসিম আমাকে খবর দিলে আমি দৌড়ে আসি। বাড়িতে পাশের ঘরে আমার মা ও অন্য সন্তানরা ঘুমিয়েছিল।
গোলাপীর বড় ছেলে মো. জসিম বলেন, আমি পাশে আলাদা বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করি। সকালে কান্না ও চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসি। আমার মেয়ে আমেনা বেগম রাতে মার সাথে ঘুমিয়েছিল। কি কারণে আমার মাকে খুন করা হয়েছে আমি জানি না।

খুনের ঘটনার খবর পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। তিনি খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, খুনের কারণ এখনো জানা যায়নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
৫ বার পঠিত হয়েছে