ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

৭ বছরের শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেফতার

প্রতিনিধির নাম :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ৭ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৬০ বছর বয়সের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গল সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

বুধবার হবিবর রহমান (৬০) নামের গ্রেফতার বৃদ্ধকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের বেরুবাড়ী গ্রামের নুরানী মাদ্রাসার ৭ বছরের শিশু শিক্ষার্থী মঙ্গলবার বাড়ির পাশে উঠানে খেলছিল। এসময় হবিবর রহমান তাকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে বিষয়টি জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় এবং হাবিবরকে গ্রেফতার করে।

পরে রাতে শিশুটির দাদা নুর হোসেন শেখ বাদী হয়ে হবিবরকে আসামি করে কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, খরব পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই এবং অভিযুক্তকে আটক করি। রাতেই তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
১২ বার পঠিত হয়েছে