ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ Logo মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার : আইনমন্ত্রী Logo মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল Logo প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী Logo ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন ডেসকাটে Logo সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত Logo নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু Logo বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর

৮০ টাকার পেঁয়াজ ১২০ টাকা, কিছুটা কমতি চালের দাম

প্রতিনিধির নাম :

অর্থনীতি ডেস্ক:   ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। হঠাৎ ৮০ টাকার পেঁয়াজ ১২০ টাকা ব্যবধানে বিক্রি হচ্ছে। এতে ক্রেতাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে এমন অস্বস্তির মাঝে কিছুটা স্বস্তির খবর হলো বাজারে চালের দাম কিছুটা নিম্নমুখী রয়েছে।

এই সপ্তাহের বাজারদরে সবচেয়ে বড় পরিবর্তন পেঁয়াজের দামে। এক সপ্তাহের ব্যবধানে তা কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বেড়েছে। গত সপ্তাহে যারা ৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন, তারা এখন কিনছেন ১২০ টাকা দরে। আগের চেয়ে চালের দাম এখন কেজিপ্রতি ২-৩ টাকা কম।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

রামপুরা মালিবাগ ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমনই। বাজারে ক্রেতারা পেঁয়াজের দামে সবচেয়ে বেশি অস্বস্তির কথা বলছেন। একই কথা বলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্যও। অর্থাৎ এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে বাজার ও মানভেদে বিক্রি হয়েছে মাত্র ৭০-৮০ টাকায়। সেই হিসেবে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা পর্যন্ত।রামপুরার মুদি ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, এক সপ্তাহই লাগেনি, পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি বাড়লো। এতে আমাদের বিক্রি কমে গেছে, আবার ক্রেতাদেরও জেরার মুখে পড়তে হচ্ছে।

পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে গত সোমবার থেকে। তবে কিছু পাইকারি বিক্রেতা শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে।

এদিকে, বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে চালের দামে। কারণ আমনের ভরা মৌসুম শুরু হতে আর বাকি মাত্র ১০-১৫ দিন। এরইমধ্যে কোনো কোনো অঞ্চলে রোপা আমন ধান মাঠ থেকে উঠতে শুরু করেছে।পাশাপাশি কিছু চাল আমদানিও করা হচ্ছে। এই দুইয়ে মিলে চালের বাজারে স্বস্তির আভাস মিলছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।

তথ্য অনুযায়, জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে। দাম এর আগের সপ্তাহেও ১ টাকা করে কমেছিল। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে দাম কেজিপ্রতি ২-৩ টাকা পর্যন্ত কমেছে।এখন বাজারে শম্পা কাটারি কিংবা নাজিরশাইলের মতো ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা কেজি। এ ছাড়া জিরাশাইল, জিরা নাজির, মিনিকেটসহ বিভিন্ন জাতের সরু চাল বিক্রি হয়েছে ৭০-৭৬ টাকায়। পাইজাম, গুটি স্বর্ণা ও কিছু মোটা জাতের চালের দামও কমেছে কিছুটা। এসব চাল বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকা কেজি। গত সপ্তাহ পর্যন্ত তা ছিল ৫২-৫৩ টাকা কেজি। টিসিবির তথ্যও বলছে, গত এক সপ্তাহে মাঝারি ও মোটা চালের দাম ১-২ টাকা কমেছে। এখন মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪-৬০ টাকা কেজি, যা কয়েক দিন আগে ছিল ৫৫-৬০ টাকা।

অন্যদিকে বাজারে ফার্মের মুরগির ডিম ১৪০ টাকার ডজন এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি অপরিবর্তিত দেখা গেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৬ বার পঠিত হয়েছে