1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলোর পথে যাত্রা: ছায়াবীথি জামে মসজিদে বয়স্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত

আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

লাইফ সাপোর্টে রাখা হয়েছে গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে। শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শুক্রবার সকাল ৭টায় তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়।

মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানায়, তার রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গেছে। তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে মঙ্গলবার গীতিকারকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি শ্বাষকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে সেই সমস্যা তীব্র হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন তিনি।

আলাউদ্দিন আলীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে আলিফ আলাউদ্দিন। বাবার অসুস্থতা ঘিরে যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয় সে অনুরোধও রেখেছেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews