ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

১৭ দিন বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ স্বাভাবিক

প্রতিনিধির নাম :

টানা ১৭ দিন বন্ধ থাকার পর বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ চালু করা হয়েছে। এর আগে, গত ৮ জুলাই থেকে টানা বর্ষণে বান্দরবান-রুমা সড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ায় এই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ জানান, শুক্রবার সকাল থেকে বান্দরবান-রুমা সড়কে যাত্রিবাহী বাস চলাচল করতে পারছে। যে জায়গাগুলো যানবাহন চলাচলের অনুপযোগী ছিল তার পাশ দিয়ে সাময়িক বাইপাস সড়ক করে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে ওইসব সড়ক দিয়ে যাতায়াতের জন্য তিন টনের অধিক কোন যানবাহন উপযোগী নয়

তিনি আরও জানান, সড়কগুলো সবধরনের যানবাহন চলাচলের উপযোগী করার জন্য আনুমানিক আরও তিনমাস সময় লাগবে। ভারী বর্ষণ ও বন্যায় বান্দরবানের সাত উপজেলার প্রায় ২৫ কি.মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
২০ বার পঠিত হয়েছে