ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন অধ্যাপক রোকেয়া খাতুন

প্রতিনিধির নাম :

আলমাস হোসেনঃ ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’র পক্ষ থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্সে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ার মূল কারিগর, ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও পুলিশ নারী কল্যাণ সমিতির ঢাকা জেলার সভানেত্রী মিসেস রোকেয়া খাতুন।
এবার তিনি পুলিশ সদস্যদের সন্তানদের নিয়ে বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগীতার আয়োজন করে আরেকটি চমৎকার সুকৌশলী কাজের শুভ সূচনা করেছেন।
দেশপ্রেমে উদ্বুদ্ধ রোকেয়া খাতুন বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে সমাজের ভালো ভালো কাজ ও মেধা বিকাশের লক্ষে নিজেকে নিয়োজিত করে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়ের সহধর্মিনী মিসেস রোকেয়া খাতুন দেশের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চান বলেও জানা যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় ঢাকা জেলার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৭ জুলাই) ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’র উদ্যোগে ২০১৬, ২০১৭, ২০১৮ সনের পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
৯ বার পঠিত হয়েছে