ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

আঁধার আলো করে ফুটল ফুলটি

প্রতিনিধির নাম :

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তার ঘরে বুধবার রাতে ফুটেছে নাইট কুইন। নামেই বোঝা যায় রাতের আঁধার আলো করে ফোটে ফুলটি! রাতের সাথে রয়েছে ফুলের বিশেষ সম্পর্ক।

সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে গভীর রাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি এবং রাত শেষ হওয়ার সাথে সাথে ভোরের আলোয় মিলিয়ে যায় এর সৌন্দর্য।

‘এক রাতের রানী’ নাইট কুইন ফুলকে বলা হয়ে থাকে সৌভাগ্যের প্রতীক। বলা হয়- যার বাড়িতে এ ফুল ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! এর কারণ হতে পারে এই যে, নাইট কুইন ফুল বহু সাধনার ফসল হয়। এ ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর! দুর্লভ এ ফুলটি কার বাড়ির গাছে কখন ফুটবে তা বলতে পারে না কেউই!

বুধবার রাতে রাতের রানী ফুটেছে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত ও তার সহধর্মিনী মাছরুজা সুলতানা দম্পত্তির ঘরে। খবরটি আশে পাশে ছড়িয়ে পড়লে ফুলটি দেখতে শত শত দর্শনার্থী ভিড় জমায় কৃষি কর্মকর্তার বাড়িতে। এনিয়ে গত এগারো মাসের ব্যবধানে ৫টি নাইট কুইন ফুটল কৃষি কর্মকর্তার ঘরে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
২১ বার পঠিত হয়েছে