ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি পুনরায় শুরু

প্রতিনিধির নাম :

যশোরের বেনাপোল ও পেট্টাপোল বন্দর ৩৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।

বুধবার দুপুরে বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে ব্যবসায়ী সংগঠনসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের সঙ্গে ভারতীয় বন্দর ব্যবহারকারী সংগঠনের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেনাপোল ও পেট্টাপোল বন্দরের ড্রাইভারদের কাছ থেকে বকশিসের নামে অতিরিক্ত টাকা না নেয়ার সিদ্ধান্ত হলে বিকাল ৪টা থেকে দু’দেশের মধ্যে আমাদানি রফতানি পুনরায় চালু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ভারতের পক্ষে পেট্টাপোল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমদানি রফতানি চালু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, দু’দেশের ব্যবসায়ীদের মাঝে সমঝোতা বৈঠকের পর বিকালে আমদানি রফতানি পুনরায় চালু হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে রফতানি পণ্য নিয়ে কোন ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করলে নানা পয়েন্টে বকশিসের নামে টাকা দিতে হতো বলে ভারতীয় বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ভারতের ব্যবসায়ীসহ ট্রাক শ্রমিকরা দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ করে দেয়। এতে উভয় বন্দর এলাকায় আটকা পড়ে শত শত পণ্য বোঝাই ট্রাক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
১০ বার পঠিত হয়েছে