ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় পরিবহন ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম :

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় হায়দার প্রামানিক (৪০) নামে এক পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হায়দার প্রামানিক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ট্রাফিক মোড় এলাকার আহাদ প্রামানিকের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক নন্দীগ্রাম পৌর এলাকার ইসলামপুর সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে ছেড়ে আসা পাথর বোঝাই অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই ট্রাক চালকের পাশে বসে থাকা ট্রাকের মালিক হায়দার প্রামানিক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ট্রাকের ভেতরে থাকা লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তার পরিবারের লোকজন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
১৯ বার পঠিত হয়েছে