ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

চায়ের পরে গণতন্ত্র নিয়ে মমতার কবিতা

প্রতিনিধির নাম :

দিন দুই আগে ওডিশা সীমান্ত লাগোয়া একটি গ্রামে গিয়ে দোকানে নিজের হাতে চা বানিয়ে সবাইকে খাইয়েছেন মমতা বন্দোপাধ্যায়। নিজেও খেয়েছেন। বলেছেন, ‘এভাবেই ছোট ছোট আনন্দ জীবনকে সমৃদ্ধ করে।’ এবার তিনি কবিতা লিখলেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কবিতার বিষয় বস্তু হচ্ছে ‘গণতন্ত্র’। আর নাম দিয়েছেন ‘ঠিকানা’। তার চোখে গণতন্ত্র আজ বিলুপ্তির পথে। সেই বিষয়টি তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেন।

বৃহস্পতিবার তিনি টুইটারে কবিতা পোস্ট করেন। মুখ্যমন্ত্রী ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে বলেন, চিদাম্বরমের গ্রেপ্তার প্রমাণ করছে দেশে গণতন্ত্রের অস্তিত্ব বিপন্ন। বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদছে।

মুখ্যমন্ত্রীর কবিতা তুলে ধরা হলো:

গণতন্ত্রের ঠিকানা? চেনা যাচ্ছে না।

দেশের ইতিহাস বোঝা যাচ্ছে না।

সংবাদ জগত কথা বলছে না।

কাক কা কা ডাকছে না। চড়ুই পাখি ধান খাচ্ছে না।

বিচারের কুশল কলেবর?

অসম্মানের উঠেছে ঝড়! এ ঝড় কেন থামছে না?

অধিকারগুলো বস্তা ভর্তি-

প্রতিবাদকারীরাও কারাগারে বন্দি।

ফ্যাসিজম কাউকে মানে না।

পাচ্ছি না খুঁজে আমার ঠিকানা?

সবটাই জানা তবুও অজানা।

সীমার মাঝে নেই অসীম সীমানা

ভাল আছি

তবুও মনকে সান্ত্বনা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
১২ বার পঠিত হয়েছে