ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

হামেসের কাফ ইনজুরির বিষয়টি নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ

প্রতিনিধির নাম :

গত শনিবার রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে খেলার সময় কাফ ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মৌসুম পূর্ব কোন ম্যাচে অংশ না নেয়ার কারণে হামেস ক্লাব ছাড়ছেন বলে গুঞ্জন উঠলেও সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে রিয়াল মাদ্রিদের মূল একাদশভুক্ত হয়েছিলেন তিনি।

ম্যাচে ভালই খেলছিলেন এই কলম্বিয়ান। তবে বিরতির পরপরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ জিনেদিন জিদান। বলেন, তিনি কিছুটা অস্বস্তিতে ভুগছেন।

সোমবার রিয়াল মাদ্রিদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল দল আমাদের খেলোয়াড় হামেসকে পরীক্ষা করেছেন। তার ডান পায়ের কাফে পেশীর টান জনীত ইনজুরি পাওয়া গেছে। নিয়মিত ভাবেই তার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে হামেসের সুস্থতা ফিরে পাওয়ার কোন সুনির্দিষ্ট সময় উল্লেখ করা না হলেও আগামী রবিবার ভিলারিয়ালের বিপক্ষে লা লিগার পরবর্তী ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে ধারনা করা হচ্ছে।

দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর নিজেদের মাঠে লেবান্তের মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ। এর আগে আগামী ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অংশ নিবে রিয়াল মাদ্রিদ

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
১৯ বার পঠিত হয়েছে