ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ভিক্ষুকের কক্ষে সাড়ে ১২ লাখ টাকা!

প্রতিনিধির নাম :

এক ভিক্ষুকের কক্ষ থেকে নগদ দুই লাখ ১০ হাজার টাকা ও ১০ লাখ ৪৪ হাজার টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ পেয়েছে পুলিশ। ট্রেন দুর্ঘটনায় ওই ভিক্ষুক নিহতের পর তার কক্ষে গিয়ে টাকাগুলো পায় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ভারতের মুম্বাই শহরের গোভান্ডি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় নিহত হন বিরজু চন্দ্র আজাদের (৬২) নামের ওই ভিক্ষুক। স্টেশনের কাছেই এক ঝুপড়িতে থাকতেন তিনি। এলাকাবাসীর কাছ থেকে তার ঘরে গিয়েই ওই টাকার সন্ধান পায় পুলিশ।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, তারা ওই ভিক্ষকের লাশ নিয়ে তার ঘরে যান। এ সময় সেখানে ছোট ছোট ব্যাগ ও বালতিতে ভরা প্রচুর কয়েন দেখতে পান। এ ছাড়া তার এফডিআরও সেখানে খুঁজে পান তারা।

৮ ঘণ্টা ধরে ওই কয়েন গুণে পুলিশ ১ লাখ ৭৭ হাজার রুপি (২ লাখ ১০ হাজার টাকা) পায়। এ ছাড়া ৮ লাখ ৭৭ হাজার রুপি (১০ লাখ ৪৪ হাজার টাকা) এফডিআর পায় পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে