ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ময়মনসিংহে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৭

প্রতিনিধির নাম :

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজছাত্র খুনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দীর মধ্যদিয়ে খুনের রহস্য উদঘাটিত হয়েছে বলে জানান ময়মনসিংহের পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, নগরীর গোলপুকুরপাড় এলাকায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় তিনটি গ্রুপ নাচানাচি করছিল। এসময় মাহিন গ্রুপের সাথে আবির গ্রুপের ধাক্কাধাক্কি হয়। পরে মাহিন তার পকেটে থাকা সুইজ গিয়ার চাকু দিয়ে প্রথমে আবিরকে আহত করে এবং পরে শাওনের বুকে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শাওন মারা যায়। ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে সাতজনকে গ্রেফতার এবং আলামত উদ্ধার করতে সক্ষম হন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ও আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ও ডিবির ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
১২ বার পঠিত হয়েছে