1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

গোপন তথ্য ফাঁস করার দায়ে মার্কিন বিশেষজ্ঞ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) হেনরি কিলি ফ্রিজি নামে এক সন্ত্রাসবাদ দমন বিশেষজ্ঞকে বুধবার গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। সাংবাদিকদের কাছে অতি গোপনীয় তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদসংস্থা এএফপি।

কর্মকর্তারা জানান, ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ৩০ বছর বয়সী ফ্রিজিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। অফিসে আসার পর তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করার দু’টি অভিযোগে রয়েছে।

সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স বলেন, ‘ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য স্পর্শকাতর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস করে দেয়ার সময় ফ্রিজিকে হাতে-নাতে ধরা হয়।’ বিচার বিভাগ অবশ্য ফাঁস হওয়া গোপন তথ্যের বিষয়বস্তুর ব্যাপারে কিছু জানায়নি।

ফ্রিজি তার গোপন তথ্য কোন দুই সাংবাদিকের কাছে ফাঁস করেছেন তাদের পরিচয় প্রকাশ করেনি গোয়েন্দা সংস্থা। তবে, অভিযোগপত্র ও ফ্রিজির টুইটার একাউন্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুই সাংবাদিক সিএনবিসি ও এনবিসি নিউজে কাজ করেন বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews