ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

আশুলিয়ায় ফায়ার এক্সটিংগুইসার বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত

প্রতিনিধির নাম :

আলমাস হোসেনঃ সাভারের আশুলিয়ায় ফায়ার এক্সটিংগুইসার (অগ্নিনির্বাপক) বিস্ফোরণে আনিস নামের (৪০) এক ব্যাক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে আশুলিয়ার বাইপাইলের বগাবাড়ি এলাকায় এইচ আর ফায়ার ফাইটিং এর দোকানে এ ঘটনা ঘটে। নিহত ওই আনিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী দোকান মালিক শরীফ হোসেনের ছেলে হাসিবুল জানায়, দুপুরে ওই দোকানে একটি এক্সটিংগুইসার এর বোতল লিকেজ ছিলো। এসময় ওই ব্যক্তি লিকেজ বোতলটির মুখা লাগাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিলিন্ডার বিস্ফোরণে আহত আনিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। নিহত আনিস দোকান মালিক শরীফ হোসেনের বোনের স্বামী।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
২৪ বার পঠিত হয়েছে