ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

সাহিত্যে নোবেল পেলেন তোকারচজুক ও হান্ডকে

প্রতিনিধির নাম :

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকারচজুক ও অট্রিয়ান লেখক পিটার হান্ডকে। খবর বিবিসির। এর মধ্যে টোকারজুককে ২০১৯ সালের জন্য ও হ্যান্ডকেকে ২০১৮ সালের জন্য সাহিত্যের এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে সুইডিশ একাডেমি।

এর আগে ২০১৮ সালে যৌন কেলেঙ্কারির নিয়ে এক জটিলতায় সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করা হয়।

গত বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন তোকারচজুক। ৫৭ বছর বয়সী তোকারচজুককে তার প্রজন্মের শীর্ষস্থানীয় পোলিশ উপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। এই নারী লেখকের বিষয়ে একাডেমি বলেছে, তার জ্ঞানকোষসম্বন্ধীয় আবেগ নিয়ে আখ্যানধর্মী কল্পনার বিস্তার জীবনের একটি রূপ হিসেবে সীমানা অতিক্রমের প্রতিনিধিত্ব করে।

৭৬ বছর বয়সী অস্ট্রিয়ান নাট্যকার ও ঔপন্যাসিক হান্ডকেকে নোবেল পুরস্কার দেওয়ার বিষয়ে সুইডিশ একাডেমি তার বিবৃতিতে বলেছে, ভাষাগত দক্ষতা নিয়ে তার প্রভাববিস্তারি কাজ মানুষের অভিজ্ঞতার বৈশিষ্ট্য ও পরিধি অনুসন্ধান করেছে।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তারা প্রত্যেকে ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৭ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার টাকা)  করে পাবেন। এর আগে ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
১০ বার পঠিত হয়েছে