ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধে রিট

প্রতিনিধির নাম :

দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে যথাপোযুক্ত ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ ছাড়া সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলতে দেয়া অসাংবিধানিক। এর কোনো আইনগত ভিত্তি নেই। বুয়েটের ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি রাখার কোনো যৌক্তিকতা নেই।’

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পুলিশ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটটির ওপর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলেও জানান রিটকারী আইনজীবী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
২৯ বার পঠিত হয়েছে