ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ছুটি বাড়িয়ে নিলেন সাকিব

প্রতিনিধির নাম :

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসরের শুরু থেকেই খেলছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। নির্বাচকদের ঘোষণা অনুযায়ী, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা এনসিএলের দুটি রাউন্ড খেলবেন।

সতীর্থরা খেললেও বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে দেখা যাবে না এবারের এনসিএলে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত সাকিব। ত্রিদেশীয় টি-২০ সিরিজের পরপরই সিপিএল খেলতে গিয়েছেন তিনি। শনিবার ভোর ৩টায় সিপিএলের ফাইনালে গায়ানা অ্যামাজনের মুখোমুখি হয়েছে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। ফাইনালের পর কয়েকদিনের মধ্যেই দেশে ফেরার কথা তার।

দেশে ফিরেও বিশ্রামে থাকবেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল বলেছেন, আরো বিশ্রাম প্রয়োজন এই বাঁহাতি অলরাউন্ডারের।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা সফরে বিশ্রামে ছিলেন সাকিব। পরে আফগানদের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেলেছিলেন। তারপরই চলে গেছেন সিপিএলে। আগামী মাসে ভারত সফরে দুটি টেস্ট, তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ। আগামী ২৫ অক্টোবর শুরু হতে চলা জাতীয় দলের ক্যাম্পে থাকলেও এনসিএলে খেলবেন না সাকিব।

শনিবার মিরপুর স্টেডিয়ামে আকরাম খান বলেছেন, ‘শুক্রবার পর্যন্ত সাকিবের এনওসি ছিল। এরপর ও আরো একটু বাড়িয়ে নিয়েছে। যেহেতু ওর দল সিপিএল ফাইনালে। আশাকরি ১৩ বা ১৪ তারিখে ফিরবে। তারও বিশ্রামের ব্যাপার আছে। এটা কোচের ওপর নির্ভর করবে। কোচের প্ল্যানই আমরা অনুসরণ করছি। কোচ বলেছেন যারা দুই ফরম্যাটে খেলবে তারা এনসিএলে দুই রাউন্ড খেলবে। কোচ যেটা বলবে সেটা। কোচের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিব।’

২০১৫ সালে শেষবার এনসিএলে খেলেছিলেন সাকিব। চার বছর পর আবার এনসিএল খেলার সুযোগ এসেছে তার। কিন্তু বিশ্রামে থাকার কারণে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা থেকে বিরত থাকছেন টেস্ট অধিনায়ক। এনসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ১৭ অক্টোবর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে