ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার অর্জন করলো অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড

প্রতিনিধির নাম :

বাংলাদেশ সার্ভিস এপ্লিকেশন প্লাটফর্ম (একসেবা প্লাটফর্ম) তৈরির স্বীকৃতিস্বরূপ প্রথম বারের মতো পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন বিভাগে ২য় স্থান অধিকারী হিসাবে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার-২০১৯ অর্জন করেছে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।

জনপ্রশাসন মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আল আশরাফুল কবির জুয়েল।এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. হাফেজ আহমেদ,পরিচালক মো. মুনির হোসেন এবং নির্বাহী পরিচালক মো. শামীম হোসেন।

দেশের বিভিন্ন খাতের সেরা এমন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে গত শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করে জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার-২০১৯।

বাংলাদেশ সার্ভিস এপ্লিকেশন প্লাটফর্ম (একসেবা প্লাটফর্ম) যেখানে নাগরিকরা তাদের সকল কাঙ্ক্ষিত নাগরিক সেবা এক ক্লিকেই (eksheba.gov.bd) পেতে সক্ষম হবে। eksheba.gov.bd তে ক্লিক করে নাগরিকরা তার পরিচয়পত্র/জন্মসনদ এর কপি প্রদান করে ব্যক্তিগত প্রোফাইল তৈরী করে তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবার জন্য আবেদন এবং সেবার বর্তমান অবস্থা জানতে পারবে।

বেসরকারী প্রতিষ্ঠানের অনুমোদিত ব্যক্তিবর্গ যে কোনো সরকারি সেবার আবেদন থেকে শুরু করে পূর্ণ সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে eksheba.gov.bd তে ক্লিক এর মাধ্যমে।

সরকারি অফিস/দপ্তর সমূহের অনুমোদিত ব্যক্তিগণ FORM BUILDS UP মডিউল ব্যবহারের মাধ্যমে ফর্মসমূহ তৈরী করতে সক্ষম হবে।

উল্লেখ্য, বেসিসের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে তৃতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ১ হাজার ১৭৫টি প্রকল্প জমা পড়েছিল। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের তৃতীয় আসরে এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯টি প্রতিষ্ঠান/প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
৩৩ বার পঠিত হয়েছে