ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ধামরাইয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতিনিধির নাম :

আলমাস হোসেনঃ ঢাকার ধামরাইয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ধামরাই পৌর এলাকার আমবাগান মহল্লা থেকে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী ওই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, ধামরাইয়ের পৌর এলাকার আমবাগান মহল্লায় একটি ভাড়া বাড়িতে ওই চার শিশুর পরিবারের সদস্যরা বসবাস করে আসছিলো। শিশুদের বাবা-মা ধামরাইয়ের বিভিন্ন পোশাক কারখানায় চাকুরী করেন। তারা কারখানায় যাওয়ার পরে ওই এলাকার আফছার উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি গত ১১ ও ১২ অক্টোবর ওই চার শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার দোতলা বাড়ির ছাদে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে গতকাল (১৩ অক্টোবর) ওই চার শিশু অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তাদের বাবা মাকে জানালে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। ওই চার শিশুর মধ্যে এক জনের বসয় পাঁচ বছর অন্য তিন জনের বয়স নয় বছর। পরে খবর পেয়ে রাতেই আমবাগান এলাকায় অভিযান চালিয়ে চার শিশু ধর্ষণকারী আফছার উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে রাতেই ওই চার শিশুর পরিবারের সদস্যরা ধর্ষণকারী আফছার উদ্দিনকে প্রধান আসামী করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণকারী ব্যক্তিকে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
১১ বার পঠিত হয়েছে