ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউকে স্বাক্ষরবিহীন চিঠি জনসনের

প্রতিনিধির নাম :

ব্রেক্সিট কার্যকর করতে আরও সময় চেয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু সেই চিঠিতে তিনি স্বাক্ষর করেননি।

অনুরোধ জানিয়ে পাঠানো চিঠির সঙ্গে তিনি আরেকটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে জনসন স্বাক্ষর করেছেন। সেখানে আবার বলেছেন, ব্রেক্সিট পিছিয়ে দেওয়া ভুল হবে।

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্রেক্সিট। ৩১ অক্টোবর দুই পক্ষের বিচ্ছেদ হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী জনসন সেটি চাইলেও বিরোধীরা ভেটো দিয়েছেন। শনিবার ব্রেক্সিট পেছাতে যে ভোট হয়েছ, সেখানে তারা জিতে গেছেন। তাই বাধ্য হয়ে ইইউকে চিঠি দিয়েছেন জনসন।

ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইটে জানিয়েছেন, তিনি চিঠি পেয়েছেন। কীভাবে জবাব দেওয়া হবে, সেটি নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

শনিবারের ঐতিহাসিক ক্রাঞ্চ ভোটে হেরে যাওয়ার পর জনসন একজন জ্যেষ্ঠ কূটনীতিককে চিঠি পাঠাতে নির্দেশ দেন।

পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য সাবেক রক্ষণশীল মন্ত্রী স্যার অলিভার লেটউয়িনের তোলা প্রস্তাবটির পক্ষে ৩২২ ভোট পড়ে, বিপক্ষে ৩০৬ ভোট পড়ে।

এই ভোটের শর্ত ছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে নির্ধারিত তারিখ ৩১ অক্টোবর থেকে আরও বেশি সময় পাওয়ার জন্য ইইউকে চিঠি দিতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে