ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

পরিবেশ দূষণ করায় পাপুয়া নিউগিনিতে চীনা কারখানা বন্ধ

প্রতিনিধির নাম :

বিষাক্ত তরল বর্জ্য সমুদ্রে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় মাল্টি বিলিয়ন ডলারের চীনা মালিকানাধীন একটি নিকেল কারখানা বন্ধ করে দিয়েছে পাপুয়া নিউগিনি।

দেশটির মিনারেল রিসোর্স কর্তৃপক্ষ জানায়, তারা সোমবার রামু নিকেল রিফাইনারির উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছে।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না মেটাললুরজিক্যাল গ্রুপের কারখানাটিতে খনিজ এবং নিকেল প্রক্রিয়াকরণ করা হতো। এই নিকেল দিয়ে ব্যাটারি তৈরি করা হয়,এগুলো ইলেকট্রিক গাড়ীতে ব্যবহার করা হয়।

কারখানাটি তরল বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় গত আগস্টের শেষের দিকে তা বিসমার্ক সমুদ্রের পানিতে মিশে যায়। এই বিষাক্ত তরলে সমুদ্রের উপকূলের পানি লাল হয়ে যায়।

চলতি বছরের প্রথমদিকে চায়না মেটাললুরজিক্যাল গ্রুপ কারখানার উৎপাদন বাড়ানোর অনুমোদনের জন্য পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষকে চীন সফরের আমন্ত্রণ জানায়।

তবে দেশটির মিনারেল রিসোর্স কর্তৃপক্ষ এখন বলছে, কারখানার পরিদর্শনে পাওয়া ত্রুটি দূর করতে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় তারা কোম্পানিটিকে কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে