ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

মোরালেসকেই বলিভিয়ার প্রেসিডেন্ট ঘোষণা

প্রতিনিধির নাম :

বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ইভো মোরালেসকেই আবার প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।

প্রথম রাউন্ডের ভোট গণণা নিয়ে আপত্তির মধ্যেই দেশটির নির্বাচনী ট্রাইব্যুানাল (টিএসই) বৃহস্পতিবার এ ঘোষণা দেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, নির্বাচনে ভোট পড়েছে ৯৯ দশমিক ৯ শতাংশ; মোরালেস পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ। এর মাধ্যমে দ্বিতীয় দফার ভোট এড়াতে সক্ষম হলেন তিনি।

দেশটিতে নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের ভোট এড়াতে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর তুলনায় ন্যূনতম ১০ শতাংশ ভোট বেশি পেতে হয়।

বলিভিয়ার এই নির্বাচনে বিরোধীপক্ষ শুরু থেকেই নানা অভিযোগ তুলেছে। তাদের মতে, ‘পাতানো নির্বাচনের’ মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন মোরালেস। বিতণ্ডার মধ্যে ভোট গণনা ২৪ ঘণ্টা বন্ধও রাখা হয়।

নির্বাচনে দ্বিতীয় অবস্থানে কার্লোস মেসা। তিনি ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় রাউন্ডের ভোট আয়োজনের আবেদন জানিয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
২০ বার পঠিত হয়েছে