1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

নেইমারকে নিয়ে ব্রাজিল-পিএসজি’র দ্বন্দ্ব!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

ব্রাজিলীয় ফুটবলার নেইমার দা সিলভা জুনিয়র-এর মাঠে ফেরা নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। যা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ব্রাজিল জাতীয় দলের মধ্যে।

গত ১৩ অক্টোবর সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল বনাম নাইজিরিয়ার খেলায় ১১ মিনিট মাঠে থেকেই বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন নেইমার। আর তার পরেই বিবৃতি, পাল্টা বিবৃতি শুরু হয়েছেে নেইমারের ক্লাব ও ব্রাজিল দলের মধ্যে। যার প্রধান দুই মুখ নেইমারের ক্লাব পিএসজির ম্যানেজার থোমাস তুহেল ও ব্রাজিল জাতীয় দলের ফিটনেস কোচ ফাবিয়ো মাহসেরেদিয়ান।

ব্রাজিলের ফিটনেস কোচ নেইমার কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে যখন একটি নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করছেন, তখন তা নিয়ে বিদ্রুপ করেছেন পিএসজি ম্যানেজার তুহেল।

ব্রাজিল জাতীয় দলের ফিটনেস কোচ নেইমারের চোট প্রসঙ্গে বলেছেন, ‘‘ওর বেশির ভাগ চোটই মানসিক আঘাত। মাত্র দু’টি ক্ষেত্রে ও পেশিতে চোট পেয়েছে। শেষ যে চোটটা ও পেয়েছে, তা ব্রাজিল দলের হয়ে খেলতে গিয়েই’’ যোগ করেছেন ‘‘চোট সারানোর পরে রি-হ্যাব পদ্ধতির মাধ্যমে নেইমার কবে আবার মাঠে ফিরতে পারবে, সে ব্যাপারে ওর ক্লাব পিএসজির সঙ্গে কথা হয়েছে আমাদের। খুব সম্ভবত ১০ ডিসেম্বর মাঠে ফিরতে পারবে ও।’’

নেইমারের চোট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘পিএসজি’র চিকিৎসকেরা যেভাবে নির্দেশ দিয়েছিলেন, সেই মতোই এই মুহূর্তে নেইমারের ফিজিয়োথেরাপি চলছে। তাই ওকে জাতীয় দলে রাখা হচ্ছে না এখন।’’

এদিকে নেইমারের ক্লাব দলের ম্যানেজার থোমাস তুহেল ব্রাজিলীয় ফিটনেস কোচের জবাবে বিদ্রুপ করে বলেছেন, ‘‘১০ ডিসেম্বর মাঠে ফিরবে নেইমার? উনি কি জাতীয় দলের হয়ে কবে নেইমার ফের খেলতে নামবে তা বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, ওকে আমরা তাহলে ব্রাজিল জাতীয় দলের জন্য প্রস্তুত করে পাঠিয়ে দেব।’’

সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের দু’জনেরই দৃষ্টিভঙ্গি আলাদা। বিষয়টি ব্রাজিলীয় জাতীয় দল ও পিএসজি’র মধ্যে আলোচনার ব্যাপার। নেইমারকে যত দ্রুত সম্ভব ফের মাঠে নামানোর জন্য আমরা নিজেদের সেরাটাই দেব।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews