ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্যের কারাদণ্ড

প্রতিনিধির নাম :

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) ৩ সদস্যের প্রত্যেককে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সন্ত্রাস দমন আইনে দায়ের করা এক মামলায় তাদেরকে এ দণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, নীলফমারী সদরের কালিরতালগ মুসল্লিপাড়া গোপালপুরের চর (সুখধনডাঙ্গা,রামগঞ্জহাট) এলাকার মর্ত্তুজ আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রাসেল ওরফে জোবায়ের ওরফে জসিম (৩৮), নওগাঁর নিয়ামতপুর উপজেলার পরানপুর(হাজীনগর) এলাকার মৃত আব্দুল আলমের ছেলে হযরত আলী ওরফে হাজী ওরফে ফিরোজ কবির(৩৩) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বিশ্বনাথপুর এলাকার এন্তাজ আলীর ছেলে একরামুল হক(৫১)। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ১৫ আসামিকে খালাস প্রদান করেন আদালত।

মামলার বরাত দিয়ে আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০০৮ সালের ২৪ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে দণ্ডিত একরামুল হকের বাড়িতে জেএমবি সদস্যদের গোপন বৈঠকের খবরে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। অভিযানে দণ্ডিত রফিকুল ও হযরত জিহাদি বই এবং কিছু কাগজপত্রসহ গ্রেফতার হলেও অনেকে পালিয়ে যায়।এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় জেএমবি সদস্যদের সন্ত্রাসী তথা সরকার বিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপনে সংঘবদ্ধ হবার অপরাধে গ্রেফতার ২ জনসহ ৬ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতানামাদের আসামি করে মামলা করেন শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
১০ বার পঠিত হয়েছে